মানি লন্ডারিং মামলায় গ্রেফতার রামমূর্তি নির্মাণে আলোচিত হরিদাস
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।১২ জুলাই রোববার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে আসামি করা হয়। পরে গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ীর শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রোববার থানায় একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। ওই মামলায় হরিদাস চন্দ্র তরণী দাস আসামি। মামলার পর সিআইডি তাকে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মন্দিরে গিয়ে তাকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানি লন্ডারিং মামলায় সিআইডি তাকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে মন্দির এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।সূত্র: কালবেলা