• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৩:৪৭:৫৮ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৭

ডেস্ক রিপোর্ট: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে চলতি সময়ে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।২২ মে শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সূত্রে সময় টেলিভিশনের অনলাইন প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দুইজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।মৃত শিশুদের মধ্যে হবিগঞ্জের ৫ মাস বয়সী একটি শিশু, সুনামগঞ্জের ১০ মাস, ৪ বছর ও ৬ বছর বয়সী তিনজন এবং সিলেটের ১ বছর বয়সী একটি শিশু রয়েছে।বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন, বাকিদের ক্ষেত্রে সন্দেহভিত্তিক লক্ষণ পাওয়া গেছে।