• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৩০:৪৬ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি সূত্রে জানা যায়, আজ ৪ জুন বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর এর কাছে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ শিশু রয়েছে।সংবাদ পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা সীমান্ত এলাকায় অবস্থান করছে।বিজিবি জানিয়েছে, বিএসএফ সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।এদিকে, উক্ত ২৮ ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান