• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৩:০৬ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

১১ ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৩৬:৫৫

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

মাসুম লুমেন (স্টাফ রিপোর্টার) গাইবান্ধা : গাইবান্ধায় বাস, ট্রাক্টর (কাকড়া) ও অটো ভ্যান রিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। ১১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা রীমি পরিবহন ও গাইবান্ধা থেকে পলাশবাড়ী অভিমুখে যাওয়া একটি ট্রাক্টর (কাকড়া) ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে এক জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জনসহ মোট দুই অটোযাত্রী নিহত হয়৷

এসময় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের নাম জানা না গেলেও নিহত দুজন পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত (৩২) ও একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া {৪০)।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, দূর্ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৫:১৭





এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩১:১৯

পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৪:১৩


Follow Us