• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৩:৫৬ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় শিমুল ফুল দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১২ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল।স্থানীয় সূত্রে জানা যায়, বসন্ত মৌসুমে ঘাটিনা রেলব্রিজ সংলগ্ন এলাকায় শিমুল ফুলে লাল হয়ে উঠেছে প্রকৃতি। সেই দৃশ্য দেখতে ও ছবি তুলতে দুই যুবক দুপুরের দিকে রেলব্রিজের ওপর ওঠেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন ব্রিজের দিকে এগিয়ে আসে। ট্রেনটি খুব কাছে চলে আসায় তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।এ সময় ট্রেনের ধাক্কায় তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন।স্থানীয় যুবক শিশির আহমেদ শাকিল জানান, দুইজনই শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজে উঠেছিলেন। হঠাৎ ট্রেন চলে আসায় তারা সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রেনের ধাক্কায় দুজনই নিচে পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।পরে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত যুবককে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা সদরের ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, ঘাটিনা রেলব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান