• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪০:০৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন পাম্পকর্মীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।৭ মার্চ শনিবার রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের বাদুরগাছি গ্রামের বাসিন্দা আলিমুর বিশ্বাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মোটরসাইকেলের তেল নিতে ওই পেট্রোল পাম্পে যান নিরব। সে সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করলে তিনি সেখান থেকে ফিরে যান। কিছুক্ষণ পর আবার পাম্পে গিয়ে দেখেন, কর্মচারীরা অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিচ্ছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে নিরবকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, পাম্পকর্মীদের হামলায় নিরবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে ভাঙচুর চালায়।নিহতের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, ‘আমার ভাই খুবই সাদাসিধে মানুষ ছিল। মোটরসাইকেলে তেল নিতে গিয়ে পাম্পকর্মীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু যেভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমরা এই ঘটনার বিচার চাই।’ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, পেট্রোল পাম্পে নিরব নামের এক যুবককে মারধরের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজন পাম্পকর্মীকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান