• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১২:৪২:১৫ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

নাটোরে জাতীয় গ্রিডে ডাকাতি, গ্রেফতার ১৩

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন জাতীয় পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে ডাকাতি হওয়া ১ কোটি ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।১৭ এপ্রিল শুক্রবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল ওয়াহাব।পুলিশ জানায়, গত ২৬ মার্চ বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দ কাছুটিয়া এলাকায় ১৩২/৩৩ কেভি জাতীয় গ্রিডে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন কর্মীকে হাত-পা বেঁধে ফেলে ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল গ্রিডে প্রবেশ করে ডাকাতি চালায়।ডাকাতরা গ্রিড থেকে প্রায় ৩৫০টি ব্যাটারি ও তামার তারসহ আনুমানিক দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ঘটনার পর বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানার একটি গহীন বনাঞ্চল থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করে।অভিযানে লুট হওয়া ৩৫০টি ব্যাটারি, একটি ট্রাক এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার মালামালের মূল্য আনুমানিক ১ কোটি ১৪ লাখ টাকা।পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার রুহুল আমীন ও সৈকত কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় পরিচিত হয় এবং সেখান থেকেই ডাকাতির পরিকল্পনা করে। পরে জামিনে বেরিয়ে এসে তারা এ ঘটনা ঘটায়।তিনি আরও বলেন, গ্রিডের নিরাপত্তার দুর্বলতার সুযোগ নিয়েই এ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান