• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:০১:৩০ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ সোনাহার ইউনিয়নের সোনাহার মোল্লাপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্য হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার নাম রিংকি আকতার(১৯), স্বামী আলিম ইসলাম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকি আকতারের বাবার নাম মৃত জাহাঙ্গীর, মাতা রেখা আকতার। বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি সেন বাগ এলাকায়।জানা যায়, মোবাইল ফোনে রিংকির সাথে মালয়শিয়া প্রবাসী আলিম ইসলামের পরিচয় ঘটে। পরিচয় থেকে পরবর্তীতে বিষয়টি প্রেমে পরিণত হয়।ঘটনার এক পর্যায়ে ভিডিও কলের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর আট মাস যাবত তার শশুড়বাড়ি দেবীগঞ্জ উপজেলার ওই সোনাহার ইউনিয়নের মোল্লাপাড়ায় অবস্থান করছিলেন রিংকি। তবে তাদের বিয়ের দুই বছরে মধ্যে সরাসরি দেখার সুযোগ হয়নি। তাদের মধ্যকার দাম্পত্য জীবন মোবাইল ফোনে সীমাবদ্ধ ছিল। এলাকার মানুষের ভাষ্য মতে, যে ঘরে ঝুলন্ত মরদেহটি পাওয়া যায় সে ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল।জানা গেছে, মৃত্যুর আগের রাতে প্রবাসী স্বামীর সঙ্গে তার দীর্ঘক্ষণ মোবাইলে কথা হয়। একপর্যায়ে আত্মহত্যার ইঙ্গিত দিলে আলিম বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে স্থানীয় এক প্রতিবেশীকে ফোনে জানান। তবে পরদিন সকালে রিংকির নিথর দেহ উদ্ধার করা হয়।তার স্বজন ও প্রতিবেশীরা জানান, শ্বশুরবাড়িতে রিংকি ভালোভাবেই ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কও স্বাভাবিক ছিল। তবে সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি কিছুটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পেছনে পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, ‘ভিডিও কলে তাদের বিয়ে হয়েছিল। মরদেহ সুরতহালের সময় গলায় ওড়না পেঁচানোর দাগ দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান