• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৪:০২ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেফতার

৩ জুন ২০২৩ বিকাল ০৪:০৮:৪২

গাইবান্ধায় বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলিসহ নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২ জুন শুক্রবার রাত দশটার দিকে সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত ফজল খাঁর ছেলে জিন্নাহ খাঁর আবাদি জমি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামী নজরুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ছোট গয়েশ্বরপুর প্রধান পাড়ার মৃত সিরাজ প্রধানের ছেলে।

আরও পড়ুন

যুবলীগের মিছিল থেকে আটজনকে ধরে পুলিশে দিল বিএনপির নেতাকর্মীরা

শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ লাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন।

তিনি জানান, গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই বিশেষ অভিযান পরিচালনা করেন। শুক্রবার রাতে সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়ন থেকে আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশী করলে তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কামাল হোসেন আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪২:৩৭





ফের কক্সবাজারের হোটেলে আগুন
ফের কক্সবাজারের হোটেলে আগুন
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:২১