• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০১:০০ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে ফসলি জমির মাটি কাটার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেকু ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কাশিল ইউনিয়নের হাজী আব্দুল গফুর জমাদারের ছেলে রাজু জমাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান