• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৭:৫৪:৩২ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণায় নারীর মরদেহ উদ্ধার, আটক সাবেক স্বামী

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় নিখোঁজের ছয়দিন পর নাজমা আক্তার খাতুন নামে এক নারীর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির তদন্ত করতে গিয়ে হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করা হয়েছে।২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যার আলামত উদ্ধার করা হয়। পরে নুরুল আমীনের বাড়ির পাশের ঢুকিয়ালী নদীর পাড়ে মাটিচাপা অবস্থায় পাওয়া যায় নাজমার মরদেহ।পুলিশের ভাষ্য, নাজমা নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। সেটির তদন্তে নুরুল আমীনের সম্পৃক্ততার তথ্য সামনে আসে। এরপর তদন্তের ধারাবাহিকতায় হত্যার আলামত ও মরদেহের সন্ধান পাওয়া যায়।নিহত নাজমা আক্তার খাতুনের বয়স ৩৪ বছর। আর আটক নুরুল আমীন সদর উপজেলার নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।তবে কী কারণে নাজমাকে হত্যা করা হয়েছে, কিংবা এ ঘটনায় আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আটক নুরুল আমীনের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান