জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ ছাত্রদলের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।যমুনা টেলিভিশনের অনলাইন প্রতিবেদন সূত্রে জানা যায়, আজ ২৫ মে সোমবার সকালে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।এদিন ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন।তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।এর আগে ২৪ মে রোববার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে ঝিনাইদহের একটি আদালতে হাজির করে সদর থানা পুলিশ।