• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪৯:৪৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোছা. বৃষ্টি পারভীন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মো. সুমন হোসেনের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টার দিকে শাশুড়ির সাথে গৃহবধূ বৃষ্টি পারভীন বিবাদে জড়িয়ে পড়েন। এই পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তিনি নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরবর্তীতে ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন।একপর্যায়ে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের ভেতর বৃষ্টি পারভীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবং এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহত গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।​এ বিষয়ে বদলগাছী থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান