• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১৫:০৪ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

অনিয়মের অভিযোগে জামায়াতের দুই নেতা অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—কেশবপুর উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ।উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি পাওয়া দুই নেতা এখন থেকে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।দলীয় সূত্র জানায়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি বরাদ্দ করা সম্মানির তালিকা তৈরিতে ওই দুই নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্তে আসার পর সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।এ বিষয়ে সাইদুর রহমান সাঈদ বলেন, অনিয়মের অভিযোগ ওঠার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।সূত্র: কালের কণ্ঠ