• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:২৯ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

তালাকপ্রাপ্ত স্ত্রী স্বামীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

২৯ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:৪৫

তালাকপ্রাপ্ত স্ত্রী স্বামীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সাঘাটার সোহান মিয়াকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী নীলা আফরীন মোবাইল ফোনে বগুড়া জেলার গাবতলীতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রী নীলা আফরীন লোকজন নিয়ে সোহানকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় মেডিকেল ভর্তি করলে একপর্যায়ে তার মৃত্যু হয়।

২৬ নভেম্বর রোববার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মৃত্যু হয়। সাঘাটার জনৈক ব্যক্তি সোহানকে সনাক্ত করে তার পরিবারকে খবর দেয়। হাসপাতাল থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার পরিবারের লোকজন গ্রামে মরদেহ নিয়ে আসলে গাবতলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

নিহত সোহান মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামের আজারুল শেখের ছেলে। আর বগুড়া জেলার গাবতলী উপজেলার বাতবুন গ্রামের হেলাল প্রামাণিকের মেয়ে স্ত্রী নীলা আফরীন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় টিক-টকের মাধ্যমে পরিচয় ঘটে তাদের। পরে পারিবারিকভাবে বিয়ে হয়। বেশ কিছুদিন সংসার চলার পর দ্বন্দ্ব শুরু হয় তাদের মধ্যে। এক পর্যায়ে গত ৫ এপ্রিল সালিশি বৈঠকে দেন মোহরের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বুঝিয়ে দিয়ে তালাক হয় তাদের। পরে আবার তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬




চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৫

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:১৪

এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২৯