• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৩:৫৫ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটায় এক হাজার ছয় বোতল ফেন্সিডিলসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।২৭ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।আটকরা হলেন- সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর (৪৫), সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের সরাপ সরদার-এর ছেলে মনিরুল ইসলাম (২৫) ও জিয়াউদ্দীন গাজির ছেলে মূসা করিম (৩০)।র‌্যাব জানায়, শুক্রবার মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে এক হাজার ছয় বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।পরবর্তীতে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও উদ্ধার করা মাদকসহ আসামিদের সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে, র‍্যাব মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান