ঝিনাইদহে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।৮ মার্চ রোববার সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এই নির্দেশনা জারি করা হয়।উপজেলা প্রশাসনের বরাতে জানা গেছে, ওই মাঠে গত সংসদ সদস্য নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষ প্রতিকের প্রার্থী রাশেদ খান পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়।তবে একই সময়ে এবং একই স্থানে দুইপক্ষের পাল্টা ইফতার মাহফিলের আয়োজন হওয়ায় নিরাপত্তাজনিত কারণে উপজেলা প্রশাসন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।