• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:০৩:১৬ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

ট্রাকচাপায় পথচারী নিহত, প্রতিবাদে দেড় ঘণ্টা সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় এক পথচারী নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।২৬ জুলাই রোববার বিকেলে ফতুল্লার রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন চাষাড়া-টু-সাইনবোর্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের (৫৫) বাড়ি নরসিংদী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ জানায়, আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘাতক ট্রাকটি শনাক্তে কাজ করছে পুলিশ।এদিকে দুর্ঘটনার পর সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এতে সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসফেরত মানুষ ও পরিবহন চালকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জনগণের যৌক্তিক দাবির সঙ্গে প্রশাসন সম্পূর্ণ একমত। আমরা অতি দ্রুত এই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেব। প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এক মাসের মধ্যেই কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।