• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৪:২৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় লেগুনা চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি লেগুনা পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনার চালক মাসুদ ঘটনাস্থলেই নিহত হন।২০ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদ কালিহাতী উপজেলার আইসড়াবাড়ি এলাকার বাসিন্দা।নিহতের পরিবার ও রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজাবাড়ি এলাকার ওই রেলক্রসিং অতিক্রম করছিল। একই সময়ে মাসুদ লেগুনা নিয়ে বাড়ি ফিরছিলেন।অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় লেগুনাটিকে ট্রেন ধাক্কা দিলে সেটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায় পরিবার।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান