• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ০৩:১৫:৩৫ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিতা আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।১০ জুলাই শুক্রবার সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ আগে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় রিতা আক্তারের স্বামী সাখাওয়াত হোসেন (৬০) এবং ছেলে আরিফ (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, ভুয়াপুর থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ওই নারী নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান