লক্ষ্মীপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ নূর হোসেন (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।১২ সেপ্টেম্বর শনিবার রাত সাড় ৮টা থেকে ৯টার মধ্যে চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার নূর হোসেন মনোহরপুর গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) সৈয়দ আহম্মদের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুরের কর্মকর্তাদের দাবি, গ্রেফতার নুর হোসেন একজন মাদক কারবারি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল উত্তর জয়পুর এলাকায় অভিযান চালালে নূর হোসেনের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।