• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:০৩ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

শীতলক্ষ্যায় চারজন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নারী ও শিশুসহ চারজন নিখোঁজের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহতরা হলেন শান্ত (১৫) ও ওবায়দুল্লাহ (৩৮)।১২ সেপ্টেম্বর শনিবার সকালে শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর দুজন মোছা. শান্তা (১৬) ও সৌরভকে উদ্ধারে অভিযান চলছে।এর আগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে চারজন নিখোঁজ হন।স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন নিখোঁজ তিনজন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ও সাঁতার না জানায় তিনজন গভীর পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে থাকা লোকজন স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করেও তাদের সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।তবে ওই সময় নিখোঁজদের সন্ধান না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবার অভিযান শুরু হলে শান্ত ও ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ শান্তা ও সৌরভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।সূত্র: যমুনা টিভি

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান