খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ
ডেস্ক রিপোর্ট: খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ৩১ অক্টোবর শনিবার রাতে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।১ নভেম্বর রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।নিহত শহীদুল লবণচরা থানার বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।স্থানীয়রা জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত শহীদুলের নামে মাদক ও হত্যাসহ আটটি মামলা রয়েছে। হত্যার কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।এটিভি/এসআইআর