• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:২৮:১০ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

ঈদে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

২৭ জুন ২০২৩ বিকাল ০৩:৩৩:৫০

ঈদে বাড়ি ফেরা হলো না স্কুল শিক্ষকের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নয়ন (৪২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নয়ন ছাড়াও নাহিদ নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

২৭ জুন মঙ্গলবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান জেলার সাদুলাপুর উপজেলার জার্নিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান নয়ন গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকতেন। সকাল ১১টার দিকে পরিবারের সঙ্গে  ঈদ করতে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে মাঠের হাট ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে যান মোটরসাইকেলে দুই আরোহী। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদী হাসান নয়ন মারা যান।

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, স্বজনদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নাহিদ গাইবান্ধা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪