• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ০১:৩৪:৪৬ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

১৪ জুন ২০২৩ রাত ০৮:৫৫:৫৫

গাইবান্ধায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কাজলি বেগম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ জুন বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের লাউপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাজলি বেগম ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের লাউপাড়ার দিনমজুর রাসেল মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাপরহাটি ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, দুপুর আড়াইটার দিকে আমার কাছে আত্মহত্যার  খবরটি আসে। ঐ সময় আমি উপজেলা মিটিংয়ে ছিলাম। শুনলাম ঘটনার সময় কেউ বাড়িতে ছিলোনা। তার স্বামী দিনমজুরের কাজে বাইরে ছিলো আর শশুর ছিলেন রংপুরে। বাড়ি ফাঁকা পেয়ে হয়তো এমন কাজ করে থাকতে পারেন। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে আমরা বিস্তারিত বলতে পারছিনা।

Ad
Ad

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, আমরা কিছুক্ষণ আগে ছাপরহাটি ইউনিয়নে এক গৃহবধুর আত্মহত্যার খবর পেয়েছি। পুশিল ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। বিস্তারিত ঘটনা পরে জানানো হবে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us