চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের হাতে ঈদ উপহার এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।১৮ মার্চ বুধবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক শিশু সদনে পৌঁছে নতুন পোশাক, পোলাও চাল, সেমাই, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।জেলার সচেতন মহল মন্তব্য করেন, এই মানবিক উদ্যোগ শুধু শিশুদের চাহিদা পূরণ করেনি, বরং তাদের অভিভাবকহীন জীবনে প্রশান্তি ও তৃপ্তির আলো জ্বালিয়েছে। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের চোখে তাৎক্ষণিক আনন্দ ও সুখের ঝিলিক দেখা গেছে।