• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৫:০৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি: তৌহিদী জনতার আপত্তি ও বাধার মধ্যেও সিলেটের বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ। ২৮ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।নৌকাবাইচ দেখতে দুপুর থেকেই নদীর দুই তীরে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।জানা গেছে, লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে এবার প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আপত্তি জানায় স্থানীয় একটি গোষ্ঠী, যারা নিজেদের ‘তৌহিদী জনতা’ হিসেবে পরিচয় দেয়।‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকাবাইচ বাতিলের দাবি জানিয়ে পোস্ট দেয়। পরে বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে সভা করেও একই দাবি জানানো হয়।এ পরিস্থিতিতে গত ২২ আগস্ট উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, নির্ধারিত সময়ে এ বছর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। তবে আগামী বছর থেকে সোনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করা হবে না।এদিকে শুক্রবার দুপুরের পর থেকেই নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে হাজারো মানুষের সমাগম ঘটে। আয়োজনটি নিয়ে আগেই আলোচনা তৈরি হওয়ায় দূর-দূরান্ত থেকেও অনেকে প্রতিযোগিতা দেখতে আসেন।অপ্রীতিকর ঘটনা এড়াতে বিয়ানীবাজার থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নদীর তীরবর্তী এলাকায় দায়িত্ব পালন করেন।বিকেলে নানা রঙে সাজানো নৌকা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। এতে ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’সহ বিভিন্ন নামের নৌকা অংশ নেয়। মাঝিমাল্লাদের গাওয়া নৌকাবাইচের ঐতিহ্যবাহী গান ও ছন্দে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান