• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:২৬:৪০ (09-Jun-2026)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জে অবৈধ তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের মালিক মোর্শেদ মাঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।১ এপ্রিল বুধবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক সাজনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গভীর রাতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল ১৫০–১৮০ টাকায় বিক্রি করছিল এবং কালোবাজারির মাধ্যমে তেল সংগ্রহ করছিল।উপজেলা প্রশাসন জানায়, সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সাধারণ মানুষকে জিম্মি করার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।ইউএনও হাফিজুল হক বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা থাকবে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি বা কালোবাজারি বরদাস্ত করা হবে না। জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান