• ঢাকা
  • |
  • রবিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৩:২৫:১৩ (18-Oct-2026)
  • - ৩৩° সে:
সম্মিলিত প্রচেষ্টায় দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে

সম্মিলিত প্রচেষ্টায় দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে

অনলাইন ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে। এটা সম্ভব হয়েছে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছেন।তিনি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।আরও পড়ুন: তরুণদের খেলাধুলামুখী করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে: ত্রাণমন্ত্রী দুলুআইজিপি বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করছে। জনগণকে গুজব থেকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করে যেতে হবে।তিনি বলেন, আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণের-ই হই না কেন; দেশটি আমাদেরই। সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধময় বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।পুলিশ প্রধান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ-সাত দিন পুলিশের কোনো কার্যক্রম ছিল না। তখন কারো নিরাপত্তা ছিল না, সবাই আমরা উদ্বিগ্ন ছিলাম। ছিনতাই, রাহাজানি, ডাকাতি বহু রকমের অঘটন ঘটেছে। আপনাদের সহযোগিতায় সেই জায়গা থেকে বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সব অপশক্তি, সব অন্যায়, বৈষম্য দূর করে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সবার জীবন-মান উন্নয়ন করতে সক্ষম হবো।পূজা উদযাপন পরিষদ নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ সব পূজামণ্ডপ নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে। ফলে নিরাপদে পূজা উদযাপিত হচ্ছে।ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।এটিভি/এইচকে

৫ ঘন্টা আগে


















































তরুণদের খেলাধুলামুখী করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে: ত্রাণমন্ত্রী দুলু

তরুণদের খেলাধুলামুখী করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে: ত্রাণমন্ত্রী দুলু

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণ সমাজকে মাদক, জুয়া ও ক্যাসিনোর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে ফুটবল, ক্রিকেট ও গ্রামীণ খেলাধুলার নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।১৭ অক্টোবর শনিবার বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, তরুণ সমাজের একটি অংশ মাদক, জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হওয়ায় খেলাধুলা থেকে দূরে সরে গিয়েছিল। তাদের মাঠমুখী করতে কিশোর ফুটবল টুর্নামেন্ট চালুর পর জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সুস্থ জীবন ও সুন্দর সমাজ গঠনে সব ধরনের খেলাধুলা অত্যন্ত জরুরি। এজন্য স্থানীয় খেলাগুলোকেও গুরুত্ব দিতে হবে।আরও পড়ুন: নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে: ড. মঈন খানটুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে অভিযান সংঘ ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।দ্বিতীয় ম্যাচে নবাবেরহাট আদর্শ ক্লাব ও পাটগ্রাম ফুটবল একাডেমি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে পাটগ্রাম ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে পরাজিত করে নবাবেরহাট আদর্শ ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করে।এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।এটিভি/এইচকে

১৭ অক্টোবর ২০২৬ রাত ০৯:২৮:৩৪
ভোমরা স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ৭ দিন বন্ধ

ভোমরা স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ৭ দিন বন্ধ

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৭ অক্টোবর শনিবার থেকে আগামী ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ বন্দর হয়ে বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর শনিবার থেকে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি গত ১ অক্টোবর ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ মিহির ঘোষ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে অবহিত করেছেন। এছাড়া ২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় আরো একদিন বাড়িয়ে মোট ৭ দিন বন্ধ থাকবে বাণিজ্যিক কার্যক্রম।আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতিতিনি জানান, আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম যথারীতি শুরু হবে।ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এএসআই শামীম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।এটিভি/এসটিও

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:৩০
ময়মনসিংহে জনতার মুখোমুখি সিটি প্রশাসক রোকন

ময়মনসিংহে জনতার মুখোমুখি সিটি প্রশাসক রোকন

ময়মনসিংহ প্রতিনিধি: ভাঙাচোরা সড়ক, ড্রেনেজ সংকট, বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থা ও যানজটসহ নানা নাগরিক সমস্যা নিয়ে সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাস পর প্রথমবারের মতো জনতার মুখোমুখি হয়ে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের জবাব দেন তিনি।৩০ সেপ্টেম্বর বুধবার নগরীর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ প্রশ্নোত্তর পর্বে নাগরিকরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রায় আড়াই ঘণ্টার এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পেশাজীবীসহ অর্ধশতাধিক নাগরিক অংশ নেন।নাগরিকদের প্রশ্নের জবাবে সিটি প্রশাসক স্বীকার করেন, নগরের যানজট ও বর্জ্য ব্যবস্থাপনায় এখনো প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি। যানজট নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে রুকুনোজ্জামান রোকন বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। প্রতিটি পরিবার ও নাগরিককে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।প্রশ্নোত্তর পর্বে নগর ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবা চালুর পরিকল্পনাও তুলে ধরেন সিটি প্রশাসক। তিনি জানান, সিটি করপোরেশনের বিভিন্ন সেবা ডিজিটাল করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে যানবাহনের রুট পারমিট ও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনাকেও অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।আয়োজনে নাগরিকরা বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সেগুলো সমাধানে সিটি করপোরেশনের উদ্যোগ ও বাস্তবায়নের সময়সীমা নিয়েও প্রশ্ন করেন। জবাবে প্রশাসক চলমান কার্যক্রমের পাশাপাশি নগর উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।দায়িত্ব গ্রহণের পর নাগরিকদের সঙ্গে সরাসরি এমন প্রশ্নোত্তর আয়োজনকে সিটি প্রশাসনের সঙ্গে নগরবাসীর যোগাযোগ বৃদ্ধির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

১ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৪:১১
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।১৭ অক্টোবর শনিবার স্থানীয় সময় এ ভূমিকম্প আঘাত হানে।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের সুরাব শহরের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে।আরও পড়ুন: ভারতে ‘ভোট চুরি’, এবার লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠিরজার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের (জিএফজেড) তথ্য অনুযায়ী, একই অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার  এটিভি/ এম এইচ আই 

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:১৯
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

কানাডায় নতুন সিনেমায় জায়েদ খান
কানাডায় নতুন সিনেমায় জায়েদ খান
৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৬:২৮


মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
মাদক সম্পৃক্ততা নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৯:৫৪

ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ

বিনোদন ডেস্ক: নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে যিনি আজও দর্শকদের হৃদয়ে অমলিন। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া এই নায়কের ৫৫তম জন্মদিন আজ।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় ছেলে তিনি।টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন সালমান শাহ। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘আকাশ ছোঁয়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের শুরু। এরপর ‘দেয়াল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন।১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। স্বল্প সময়ের ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন।চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতে শাবনূর নায়িকা হিসেবে অভিনয় করেন। তাদের জুটি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে দর্শকদের কাছে আজও স্মরণীয়।সালমান শাহর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তবে মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। জন্মদিনে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করছেন বাংলা চলচ্চিত্রের এই অকালপ্রয়াত নায়ককে।

১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০১:৫০

বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান আটক
১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৪০

এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’
এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’
১০ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৬:৫৭

নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু, পুলিশের মামলা
নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু, পুলিশের মামলা
৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২৮

আমার জীবন নিয়ে কখনো বায়োপিক হবে না: সালমান খান
আমার জীবন নিয়ে কখনো বায়োপিক হবে না: সালমান খান

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান বলেছেন, নিজের জীবনের গল্প নিজের সঙ্গেই শেষ হবে। তাই নিজের জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হোক, তা চান না এই অভিনেতা।সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’-এর প্রথম পর্বে নিজের জীবন, সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে সালমান খান এমন মন্তব্য করেন।অনুষ্ঠানের একটি প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী কারিশমা কাপুর সালমানকে প্রশ্ন করেন, তার জীবনের গল্প নিয়ে বায়োপিক তৈরি হলে কোন পরিচালককে বেছে নেবেন তিনি? এ জন্য চারজন পরিচালকের নাম দেওয়া হয়—কবির খান, ডেভিড ধাওয়ান, সুরজ বরজাতিয়া ও সঞ্জয় লীলা বানসালি।প্রতিটি পরিচালকের কাজের ধরন অনুযায়ী আলাদা উত্তর দেন সালমান। তার মতে, হাস্যরসাত্মক সিনেমা হলে ডেভিড ধাওয়ানকে বেছে নিতেন তিনি।আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুললেন রজনীকান্তের ‘জেলার ২’বিষাদময় প্রেমের গল্পের জন্য সঞ্জয় লীলা বানসালি এবং সুন্দর প্রেমের গল্পের জন্য সুরজ বরজাতিয়াকে উপযুক্ত মনে করেন অভিনেতা। অন্যদিকে নিজের জীবনের নানা অভিজ্ঞতা থেকে তৈরি অ্যাকশনধর্মী প্রেমের গল্পের জন্য কবির খানের নাম বলেন তিনি।তবে এসব সম্ভাবনার কথা বললেও নিজের জীবনের বায়োপিক তৈরির বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে সালমান বলেন, ‘আমার জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার কবর পর্যন্তই যাবে।’নিজের শেষ সিনেমায় কোন অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে চাইবেন, সেই প্রশ্ন করা হলে সালমান অবসরের প্রসঙ্গটি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘শেষ সিনেমা এখনই হচ্ছে না, ভাই। এখনো নয়।’সূত্র: হিন্দুস্তান টাইমস

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১১:০৮

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ
দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:১৬

রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:১৮

অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:৫৪

ভক্তদের জন্য জেনিফার লরেন্সের অদ্ভুত সতর্কবার্তা
ভক্তদের জন্য জেনিফার লরেন্সের অদ্ভুত সতর্কবার্তা

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পর অবশেষে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে হাজির হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ৯ সেপ্টেম্বর অ্যাকাউন্ট খোলার পর ১০ সেপ্টেম্বর প্রথম ভিডিও প্রকাশ করেন ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত এই তারকা। আর প্রথম পোস্টেই ভক্তদের উদ্দেশে দিয়েছেন মজার এক সতর্কবার্তা।প্রথম ভিডিওতে জেনিফার জানান, কেউ নেতিবাচক মন্তব্য করলে তিনি সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রাম ছেড়ে দেবেন। এমনকি কেউ খারাপ কিছু ভাবলেও তিনি তা বুঝতে পারবেন—এমন রসিকতাও করেন অভিনেত্রী।ইনস্টাগ্রাম স্টোরিতেও একই ধরনের মজার বার্তা দেন জেনিফার। সেখানে তিনি নেতিবাচক বা আক্রমণাত্মক মন্তব্য না করার অনুরোধ জানিয়ে বলেন, এসব মন্তব্য ‘বাচ্চার’ ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরপর মজা করে নিজেকেই সেই ‘বাচ্চা’ হিসেবে উল্লেখ করেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফারের অভিষেক ঘিরে ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। এক দিনের মধ্যেই তাঁর অনুসারীর সংখ্যা ৩৭ লাখ ছাড়িয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। তাঁর ব্যবহার করা নামও রয়েছে ‘জেলঅ’, কারণ ‘জেনিফার লরেন্স’ নামের অ্যাকাউন্টটি আগেই নেওয়া ছিল।প্রোফাইল ছবিতেও নিজের পরিচিত তারকাসুলভ গ্ল্যামারের বদলে মজার ছাপ রেখেছেন জেনিফার। চুলে হেয়ার ফয়েল লাগানো অবস্থায় তোলা একটি স্বাভাবিক ছবিই তিনি প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করেছেন।বছরের পর বছর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকলেও জেনিফার আগে জানিয়েছিলেন, তিনি গোপনে এসব মাধ্যম দেখতেন, তবে প্রকাশ্যে অংশ নিতেন না। এবার ইনস্টাগ্রামে পা রেখেই তাঁর এমন রসিক সতর্কবার্তা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।সূত্র: এনডিটিভি

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২০:১২
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা
২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১

৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

চলে গেলেন বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনস
চলে গেলেন বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনস
৩১ ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:২৬:১৬

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ অভিনেত্রী কৃতি স্যানন

বিনোদন ডেস্ক: শোবিজ তারকাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এআই। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআই দিয়ে বিকৃত কনটেন্টে ছেয়ে যাচ্ছে অন্তর্জাল। এ নিয়ে অনেক তারকাই সরব হচ্ছেন, ব্যবস্থাও নিচ্ছেন।এবার ভারতের আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী কৃতি স্যানন। নিজের ডিজিটাল স্বত্বা সুরক্ষার আবেদন করেছেন দিল্লি হাইকোর্টে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। এ সময় ব্যক্তিসত্তার অধিকার নিয়ে আইনি প্রশ্নগুলোর বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দিতে কৃতির আইনজীবীদের নির্দেশ দেন আদালত।আরও পড়ুন: ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিটঅভিনেত্রীর আইনজীবীদের জমা দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ অক্টোবর।তারকাদের নাম ও ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ব্যবহারের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট, ডিপফেক, ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা এখন হরহামেশাই ঘটছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতে মামলা হচ্ছে। কৃতির আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা নিয়েছেন আদালত থেকে।কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমার গল্পের দুর্বলতা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সিনেমায় কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।এটিভি/এইচকে

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:১৭
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০১:৫০

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮


একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৬

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:১২

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৩৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৪:০৪

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। এই সিরিজে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে।লিটন না থাকায় উইকেটকিপার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।আরও পড়ুন: ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিটবাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান(উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি।এটিভি/এইচকে

১৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৮:১০
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব
খোকসায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব।২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে পৃথক পৃথক ১৫টি স্টলে শিক্ষার্থী ও অভিভাবকরা নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন।উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে ছিল পরিচিত ও নতুন ধাঁচের শতাধিক বাহারি পিঠাপুলি। প্রতিটি পিঠার ওপরে নাম ও মূল্য উল্লেখ করা ছিল। পিঠার নামগুলোও ছিল বেশ আকর্ষণীয়। শিশু শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন, নতুন পিঠা সম্পর্কে জানেন এবং স্বাদ গ্রহণ করেন। এতে পুরো স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।উৎসবে ভাপা পিঠা, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ পিঠা, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রসগোলাপ ও কেকসহ শতাধিক ধরনের পিঠা প্রদর্শিত হয়। জানা-অজানা পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে শিক্ষার্থীরা ছিল দারুণ উচ্ছ্বসিত।শীতকালীন ঐতিহ্যবাহী পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও। তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের দাবি জানান।পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।প্রতিষ্ঠানের অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ এবং জার্নাল ভিশন২৪-এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান।এ সময় অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আমরা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে আসছি।’

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৩৯
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

অনলাইন ডেস্ক: আজ ১৭ অক্টোবর শনিবার, ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ বা ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’। পুরনো সম্পর্কের তিক্ততা, অভিমান ও কষ্ট পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেয় দিনটি।২০১৮ সাল থেকে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবসটি পালনের প্রচলন শুরু হয়।প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকের মনে জমে থাকে অভিমান, ক্ষোভ কিংবা না বলা কষ্ট। সময়ের সঙ্গে সেই অনুভূতি কমে এলেও পুরনো স্মৃতি কখনো কখনো মনে প্রভাব ফেলে। প্রাক্তনকে ক্ষমা করার দিনটি সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসা এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়ার একটি উপলক্ষ হিসেবে দেখা হয়।তবে কাউকে ক্ষমা করার অর্থ এই নয় যে, তাঁর সব আচরণ মেনে নিতে হবে কিংবা আবারও সম্পর্কে ফিরতে হবে। বরং নিজের কষ্টকে স্বীকার করে ধীরে ধীরে তা থেকে বেরিয়ে আসা এবং প্রয়োজন হলে দূরত্ব বজায় রাখাও গুরুত্বপূর্ণ। ক্ষমা ব্যক্তিগত সিদ্ধান্ত; এর জন্য কাউকে চাপ দেওয়া উচিত নয়।ক্ষমা মানেই কি আবার ফিরে যাওয়া? সম্পর্ক শেষ হওয়ার পর দুজন মানুষের পথ আলাদা হয়ে যেতে পারে। কারো সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন মনে হতে পারে, আবার কারো ক্ষেত্রে দূরে থাকাই স্বস্তির। প্রাক্তনকে ক্ষমা করা মানেই পুরনো সম্পর্কে ফিরে যাওয়া নয়; বরং অতীতের অভিজ্ঞতাকে মেনে নিয়ে নিজের জীবনে এগিয়ে যাওয়াও এর অংশ হতে পারে।বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের ক্ষোভ ও অভিমান মানসিক অস্বস্তি বাড়াতে পারে। নিজের অনুভূতি বোঝা, কাছের মানুষের সঙ্গে কথা বলা এবং প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা মানসিক সুস্থতায় সহায়ক হতে পারে।প্রাক্তনকে ক্ষমা করার দিনটি সবার জন্য একই অর্থ বহন করে না।কেউ হয়তো পুরনো সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কেউ ভুলে যেতে চান কষ্টের স্মৃতি, আবার কেউ কোনো যোগাযোগ ছাড়াই নিজের মতো করে সামনে এগিয়ে যান।দিনটির মূল বার্তা হলো—অতীতের সম্পর্ক যেন বর্তমানের শান্তি ও ভবিষ্যতের সম্ভাবনাকে আটকে না রাখে। ক্ষমা করবেন কি না, যোগাযোগ রাখবেন কি না, কিংবা সম্পর্কের স্মৃতি কীভাবে সামলাবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকের নিজের।

১৭ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬
পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জে একসময় অনেকটা অবহেলিত ও কম পরিচিত ফসল হিসেবে পড়ে থাকলেও বর্তমানে সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে কৃষকদের নজর কাড়ছে শিমুল আলু বা কাসাভা। স্থানীয়ভাবে কোথাও কোথাও এটি ‘কাঠা আলু’ নামেও পরিচিত।তুলনামূলক অনুর্বর ও পাহাড়ি জমিতেও চাষ করা যায় বলে ধীরে ধীরে কৃষকদের কাছে আগ্রহের ফসল হয়ে উঠছে এটি। দেশের বিভিন্ন পাহাড়ি ও অপেক্ষাকৃত অনুর্বর জমিতে কাসাভার চাষ হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা লাউচাপড়া-বালিঝুরি সুমন্নাতপাড়া পাহাড়ি এলাকায় দেখা মিলেছে শিমুল আলুর চাষ। ধানুয়া কামালপুর ইউনিয়নের সুমন্নাতপাড়া গ্রামের পাহাড়ের ঢালে কয়েক একর জমিতে কৃষকরা এ ফসলের আবাদ করছেন। পাহাড়ি ঢালু ও অপেক্ষাকৃত অনুর্বর জমিতে অন্যান্য ফসলের তুলনায় কাসাভার চাষে সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষকরা।সুমন্নাতপাড়া গ্রামের আদিবাসী কৃষক সাগর খাগসী দীর্ঘদিন ধরে শিমুল আলুর চাষ করে আসছেন। প্রতি বছরের মতো এবারও তিনি এ ফসলের আবাদ করেছেন। শুরুতে অনেকটা পরীক্ষামূলকভাবে চাষ করলেও ফলন পাওয়ার পর ধীরে ধীরে তার আগ্রহ বেড়েছে।কৃষক সাগর খাগসী জানান, গত বছর তিনি অল্প জমিতে শিমুল আলুর চাষ করেছিলেন। ফলন মোটামুটি ভালো হওয়ায় এবার তিনি বড় পরিসরে চাষের সিদ্ধান্ত নেন। চলতি মৌসুমে প্রায় দুই একর জমিতে কাসাভার আবাদ করেছেন তিনি।পাহাড়ি ও অপেক্ষাকৃত অনুর্বর জমিতে অন্যান্য ফসলের চাষ করতে যেখানে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেখানে কাসাভা তুলনামূলক সহজে চাষ করা যায়। গাছের পরিচর্যাও খুব বেশি করতে হয় না। রোগবালাই ও পোকার আক্রমণ তুলনামূলক কম হওয়ায় কীটনাশকের প্রয়োজনও কম পড়ে বলে জানান কৃষকরা।স্থানীয় কৃষক জসিম বলেন, আমাদের এলাকার অনেক জমি পাহাড়ি ও অনুর্বর। সব ফসল এখানে ভালো হয় না। কিন্তু শিমুল আলু এসব জমিতেও ভালোভাবে বেড়ে ওঠে। পরিচর্যা কম, খরচও তুলনামূলক কম। বাজারে ভালো দাম পাওয়া গেলে এটি আমাদের জন্য লাভজনক ফসল হতে পারে।স্থানীয় আরেক কৃষক আদিবাসী প্রবিদ জানান, কাসাভার চাষ সম্পর্কে আগে তাদের মধ্যে তেমন ধারণা ছিল না। এখন অন্য কৃষকদের চাষ দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং বাজারজাতকরণে সহযোগিতা পাওয়া গেলে এ অঞ্চলে আরও বেশি কৃষক কাসাভা চাষে আগ্রহী হবেন বলে মনে করেন তিনি।শুধু কৃষকের আয় বাড়ানোর সম্ভাবনাই নয়, খাদ্য হিসেবেও কাসাভার রয়েছে উল্লেখযোগ্য পুষ্টিগুণ। কাসাভার কন্দে প্রধানত শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে শক্তির অন্যতম উৎস। এতে সামান্য পরিমাণে খাদ্যআঁশ, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদানও পাওয়া যায়। কাসাভায় থাকা কার্বোহাইড্রেটের কারণে এটি শক্তিদায়ক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কাসাভার চাষ সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে যদি প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে কৃষকরা কাঁচা কন্দ বিক্রির পাশাপাশি মূল্য সংযোজনের সুযোগও পেতে পারেন। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও তৈরি হতে পারে।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কাসাভা বা শিমুল আলু তুলনামূলকভাবে কম উর্বর ও পাহাড়ি জমিতে চাষের উপযোগী একটি ফসল। সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে এ ফসল থেকে ভালো ফলন পাওয়া সম্ভব।তিনি বলেন, বকশীগঞ্জের পাহাড়ি এলাকার যেসব জমিতে প্রচলিত ফসলের আবাদ তুলনামূলক কঠিন, সেসব জমিতে বিকল্প ফসল হিসেবে কাসাভা চাষের সম্ভাবনা রয়েছে। কৃষকরা যদি ভালো ফলন ও ন্যায্যমূল্য পান, তাহলে ভবিষ্যতে এ ফসলের আবাদ আরও সম্প্রসারিত হতে পারে।কৃষি কর্মকর্তা আরও বলেন, কাসাভা চাষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি উৎপাদন, ফলন, বাজারজাতকরণ ও কৃষকের লাভ-ক্ষতির বিষয়গুলো পর্যবেক্ষণ করে এ ফসলের সম্ভাবনা বিবেচনা করা হবে।

৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:০৭