• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৩২:২১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

এলাকাবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে তিন কিলোমিটার রাস্তা

৩১ জুলাই ২০২৪ সকাল ০৮:৪১:৫৩

এলাকাবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে তিন কিলোমিটার রাস্তা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: অবশেষে গ্রামবাসীর উদ্যোগ ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা।

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর গ্রামসহ পাঁচটি গ্রামের তিন হাজার পরিবারের চলাচলের দুই যুগের ভোগান্তি লাঘবে স্থানীয়রা উদ্যোগ গ্রহণ করেছেন।

৩০ জুলাই মঙ্গলবার বাঙ্গাবাড়ী ব্রিজ থেকে সাহেব বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা নির্মাণে এককালীন জমি দান ও অর্থ সংগ্রহ করে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা

এ সময় বক্তব্য রাখেন কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আবু রায়হানসহ আরও অনেকে। এলাকাবাসীর দাবি, আগামীতে যাতে এই রাস্তাটি সরকারিভাবে পাকাকরণ করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ দুই যুগ ধরে কিংকরপুর গ্রামের মানুষজন শুধু পায়ে হেঁটে চলাচল করতো। প্রশস্ত রাস্তা না থাকায় যানবাহন চলাচল করতে পারত না। কেউ অসুস্থ বা মৃত্যু বরণ করলে অ্যাম্বুলেন্স আসতো না ওই গ্রামে। এতে অকালে ঝরে যেত অনেকের জীবন। স্থানীয় মো. সাজু মিয়া, আবু রায়হান, আব্দুল বারী রাস্তা নির্মাণে উদ্যোগ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫




ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
২১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:১৮