• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:১৯:৫৩ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

২৪ আগস্ট ২০২৩ সকাল ১১:০৮:০৪

গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ গেল ট্রাফিক পুলিশের

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ২৪ আগস্ট বুধবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের পুরাতন জেলখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বিপ্লব প্রামাণিক (৫২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মৃত আসমত আলীর ছেলে। নিহত বিপ্লব স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে শহরের থানা পাড়ার একটি ভাড়া বাড়িতে থাকতেন।

গাইবান্ধা ট্রাফিক পুলিশ পরিদর্শক চন্দন চক্রবর্তী জানান,  শহরের পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশের গোল চত্তরে পুলিশ ক্যাফের সামনে এই ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ৭ টার দিকে কনস্টেবল বিপ্লব মোটরসাইকেল চালিয়ে পুরাতন জেলা খানার মোড় পুলিশ ক্যাফের সামনে আসেন। বালাসীঘাট থেকে আসা একটি  ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ট্রাকটি সুন্দরগঞ্জ সড়কে পালিয়ে যায়।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪