• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:০২:৫১ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

চাঁদাবাজির অভিযোগে দুইজন আটক করলেন সিটি প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজমোড় এলাকায় চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।১৭ জুলাই শুক্রবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।অভিযোগ পাওয়ার পরপরই সিটি প্রশাসক ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন বলেন, ‘নগরীতে কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম বা জনভোগান্তি বরদাশত করা হবে না। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা নগরীতে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান