১০টি মশালসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁওয়ে মশাল মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও ১০টি মশাল জব্দ করা হয়।২৬ জুলাই রোববার বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। তিনি বলেন, শনিবার রাতে চান্দগাঁও থানা এলাকায় মশাল মিছিল করার জন্য ওই ১৩ জন জড়ো হয়েছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন মোরশেদ আলম (৩৫), আয়াতুর রহমান হামিম (২০), সামি উদ্দিন (১৯), সাজ্জাদুল ইসলাম (২১), আরিফুর রহমান (২৮), দিদারুল ইসলাম বাবু (২৮), মাঈনুদ্দিন (৩৮), আজগর হোসেন (২৪), জাবেদুল ইসলাম (২৪), জুনাইদ হাসনাত ইফতি (১৯), সাজ্জাদ হোসেন (২৬), জিয়াউল হক রুবেল (২৭) ও সাইফুদ্দিন (২২)।ওসি জসিম উদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের এই কর্মকর্তা বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সূত্র: কালবেলা