কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরে ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন।৩ জুন বুধবার সকাল থেকে শহরজুড়ে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ। বেলা ১১টায় শহরের বটতলা মোড় এলাকায় অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।পরে বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি শহরের যানজট কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে পুলিশ, পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।অভিযান শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহরকে যানজটমুক্ত ও পথচারীবান্ধব করতে ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। উচ্ছেদ করা জায়গাগুলো যাতে পুনরায় দখল না হয় সেজন্য নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।