• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:১৩

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা, এ প্রশ্ন অবান্তর। যেহেতু তিনি ভোট করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয় তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২