• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০৪:২৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৮:৪৮

ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২৭ ডিসেম্বর শনিবার সকালে ঝিনাইদহ সমাজসেবা অফিস প্রাঙ্গণ, পৌরসভার সামনে, পৌর গোরস্থান এলাকা ও রেড ক্রিসেন্টসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

Ad
Ad

এ সময় প্রতিবন্ধী, বৃদ্ধা, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণির অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

Ad

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবিরসহ সমাজসেবা অধিদপ্তর, পৌরসভা ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এবার হরর সিনেমায় অভিষেক বচ্চন
এবার হরর সিনেমায় অভিষেক বচ্চন
১৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৩:৩২






Follow Us