• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৪২:৩৪ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

বিয়ের দাওয়াত না দেওয়ায় দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

২২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৭:৩১

বিয়ের দাওয়াত না দেওয়ায় দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি: বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

২২ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো। বিয়েতে প্রতিবেশি শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতে উত্তেজনা চলে।

Ad

এর জের ধরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এতে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮





Follow Us