• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:৪৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বিনামূল্যে চশমা পেলেন দুই শতাধিক দুস্থ চক্ষু রোগী

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৪৩:৫৬

ঝিনাইদহে বিনামূল্যে চশমা পেলেন দুই শতাধিক দুস্থ চক্ষু রোগী

ঝিনাইদহ প্রতিনিধি : ‎ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব চশমা বিতরণ করা হয়।
‎
‎২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে এ চশমা বিতরণ করা হয়।
‎
‎চশমা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান।
‎
‎এসময় সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা, ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎আয়োজকরা জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের এর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সেসব রোগীসহ ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করতেই এই ফ্রি চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি মানবিক সেবার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
‎

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪