তিন জেলায় নতুন পুলিশ সুপার
ডেস্ক রিপোর্ট: দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার৷ নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুরে জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।৩০ আগস্ট রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।