• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৭:৩৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মহেশপুরে দুই ডাকাত আটক

২৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:০৬:৫৪

মহেশপুরে দুই ডাকাত আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার দূর্গাপুর পদ্মবিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ  নফর কান্দি গ্রামের মসলেম খলিখার ছেলে আলী হোসেন (৪০)। বেশ কিছুদিন ধরে তারা মহেশপুর উপজেলা ও আশপাশের এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে ডাকাতি করে আসছিলো বলে পুলিশ জানায়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’ডাকাত বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান থানার ওসি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫