• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:৩৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

২৯ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৫:২০

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর ও হরিনাকুণ্ডু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে তামান্না পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় কদে বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এছাড়া হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামে আরেকজন নিহত হন।

২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে ও একই দিন বিকালে হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত কদে বেগম শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী। অপর নিহত রবজেল মৃধা হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ার ঘাটা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভা এলাকার চরমুরারিদহ গ্রামে আসেন কদে বেগম। দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত করার কাজ চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার তেলটুপি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

পুলিশ জানায়, বিকেলে কৃষক রবজেল বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলটুপি ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক রবজেল মৃধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হরিণাকুণ্ডু থানায় নিয়ে গেছে পুলিশ।

হরিণাকুণ্ডু থানার শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে যদি নিহতের পরিবার জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়ে আসতে পারে, তাহলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬