• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০৬:৩৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর

৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৩:২৪

ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পানামি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে
ট্রাক চাপায় রিনা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

৩১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায়  ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী সদর উপজেলার বড়খাজুরা গ্রামের সবুর মন্ডলের স্ত্রী।

Ad
Ad

স্বজনরা জানায়, রিনা খাতুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিজের মেয়ের বাড়ি সদর উপজেলা হরিশংকরপুর ইউনিয়নের পানামি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী একটি সবজি বোঝায় ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

Ad

এসময় রিনা খাতুনকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, রিনা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সামসুল আরেফিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন শুনেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এবার হরর সিনেমায় অভিষেক বচ্চন
এবার হরর সিনেমায় অভিষেক বচ্চন
১৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৩:৩২





Follow Us