• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:০৯:৩৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

শৈলকূপায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

২১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:০১

শৈলকূপায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

স্থানীয়রা জানান, আসলাম হোসেন তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন। কবিরপুর জামে মসজিদের সামনে আসলে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খান জানান, মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯