• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৯:৩৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৩

২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:২৪

ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১২শ’ পিস ইয়াবা, ৮ লাখ টাকা ও ৩টি মোটরসাইকেলসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে।

আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান-এর নেতৃত্বে উপজেলার যোগীহুদা গ্রামে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন উপজেলার জলিলপুর মোল্লাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মেহেদী হাসান জিসান, যোগীহুদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে লিমন হাসান লিখন এবং দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলী বেগম।

এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল-এর এএসপি সায়েম ইউসুফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অর্থসহ অভিযুক্তদের আটক করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us