• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই ভাদ্র ১৪৩৩ রাত ০২:৪১:১৭ (29-Aug-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শিক্ষার্থীদের অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের মধ্যে সমঝোতা

ডেস্ক রিপোর্ট: দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ, কাঠামোবদ্ধ এবং উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।১৩ আগস্ট বৃহস্পতিবার এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর উদ্যোগ নেবে কমিউনিটি ব্যাংক।এ চুক্তির ফলে যোগ্য শিক্ষার্থীরা কমিউনিটি ব্যাংকের অর্থায়নে টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহের সুযোগ পাবেন।প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়নকে আরও সহজ, দ্রুত, কার্যকর এবং গ্রাহকবান্ধব করে তুলতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ, ডিজিটাল উদ্ভাবন এবং দেশের মানবসম্পদ উন্নয়নে কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ -এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।