• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০৪:৩৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জ চিনিকলের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৫:২০

কালীগঞ্জ চিনিকলের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
“প্রতীকি ছবি”

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মাঠ থেকে ওমর শেখ (৩২) নামের নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ ডিসেম্বর শুক্রবার সকালে ওই উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের মাঠে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

নিহত ওমর শেখ একই উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

Ad

স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠে ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় রশি বাঁধা ছিল। আজ শুক্রবার সকালে তার মরদেহ আমরা উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ক্রাইম সিন ইউনিটের কাজ শেষ হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন
গলাচিপায় মরা খাল খননের দাবিতে মানববন্ধন
১০ মার্চ ২০২৬ দুপুর ০২:১৭:৪৩



কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
কুমিল্লার শতবর্ষী পুকুর ভরাটে জরিমানা
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৬:২৮



Follow Us