• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:৩৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

স্বামীকে মাঠে খাবার দিতে গিয়ে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু

৬ মে ২০২৪ রাত ০৮:১৮:১৯

স্বামীকে মাঠে খাবার দিতে গিয়ে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে কুলসুম বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

৬ মে সোমবার দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ওই এলাকার নেছার উদ্দিন মাঝির স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে মাঠে কৃষিকাজ করছিলেন স্বামী নেছার উদ্দিন মাঝি। দুপুরে স্ত্রী কুলসুম বেগম রান্নাবান্না শেষ করে স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে রওনা হন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরসেনসাস ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা বলেন, দুপুরে কুলসুম বেগম তার স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তার মরদেহ চাঁদপুর হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭