• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৬:৩৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জে ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৩৯

ভেদরগঞ্জে ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে রুপা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ জুলাই দুপুর ৩টায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলি ও মৃধাকান্দি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুপা আক্তার একই ইউনিয়নের চর কোড়ালতলী এলাকার মান্নান ঢালীর মেয়ে।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুপা আক্তার নামের ওই কিশোরী কোড়ালতলী দারুল ফয়েজ ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে কোড়ালতলী ও মৃধাকান্দি এলাকার মধ্যবর্তী স্থানের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Ad

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ডোবা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়েটি পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সকালে বের হয়েছিলো বলে জানতে পেরেছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us