• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ভেদরগঞ্জে সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

১৯ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:০৩

ভেদরগঞ্জে সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সখিপুর বাজারে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় দেখা যায়, ডিলার মেসার্স রবিন এন্টারপ্রাইজ এক কৃষকের কাছে ২,৪০০ টাকা মূল্যের ডিএসপি ও ডিএপি সার ৩,৪০০ টাকায় বিক্রি করেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

পরীক্ষামূলক চাষ থেকে বাণিজ্যিক আবাদ: বকশীগঞ্জের পাহাড়ি ঢালে কাসাভার বিপ্লব

ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সখিপুর বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করি।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬