• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৪:২৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে সেমিনার

১৯ মে ২০২৪ বিকাল ০৪:৪৯:৩৩

শরীয়তপুরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে সেমিনার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস শোনানো ও কুইজ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৯ মে রোববার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম ভবনে সেমিনারের আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

Ad
Ad

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক উপসচিব ড. মোহাম্মদ নুরুল আমিন।

Ad

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইমামুল হাফিজ নাদিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তুলে ধরেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us